ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা; রাজেন্দ্রপুর ওসিএন্ডএস-এ আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- ১৬৪ বার পড়া হয়েছে
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা; রাজেন্দ্রপুর ওসিএন্ডএস-এ আর্মি অর্ডন্যান্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা
গাজীপুরের শ্রীপুরে বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঘটে এই নাশকতার ঘটনা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু ব্যাংকের সাইনবোর্ড।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো ব্যাংকের ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া ২টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত অবস্থায় তারা বাইরে বের হয়ে মূল ফটকের সামনে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, “সাইনবোর্ড ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “টহল জোরদার থাকায় বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি হামলাকারীরা।” ঘটনাস্থল থেকে বোমায় ব্যবহৃত বোতল উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে একই দিনে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার (১৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ওসিএন্ডএস-এ পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান জিওসি, আর্টডক; জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস।
সম্মেলনে সেনাপ্রধান আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোরের সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আর্টডক, লজিস্টিকস্ এরিয়া, বিওএফ, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জেটিভি নিউজ বাংলা
প্রিন্ট ভার্সন
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















