ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জাতীয় পার্টিকে হাত–পা বেঁধে সাঁতারে নামাতে চাইছে সরকার: জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  জাতীয় পার্টিকে হাত–পা বেঁধে সাঁতারে নামাতে চাইছে সরকার: জিএম কাদের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে “হাত–পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে”— এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শনিবার (১৫ নভেম্বর) চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুর জেলায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে একটি কর্মী সমাবেশ আয়োজনের উদ্যোগ নেন। কিন্তু নিরাপত্তার অজুহাতে পুলিশ দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সেই সমাবেশ করতে বাধা দেয় বলে অভিযোগ করেন মহাসচিব। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জিএম কাদের বলেন, “নিরাপত্তার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নির্দিষ্ট স্থানে বৈঠক করতে দিচ্ছে না। এতে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে, সরকার একটি পাতানো, একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে ঠেলে দিচ্ছে।” তিনি আরও বলেন, “নির্বাচনের সামান্য গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে তারা জাতীয় পার্টিকে সম্পূর্ণভাবে বাইরে রাখতে চাইছে না। কিন্তু বাস্তবতা হলো— আমাদের হাত–পা বেঁধে নির্বাচনী প্রতিযোগিতায় মাঠে নামাতে চাইছে।” জাতীয় পার্টির চেয়ারম্যান এ ধরনের বাধাদানকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর দাবি করে দ্রুত স্বচ্ছ ও সমান অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জাতীয় পার্টিকে হাত–পা বেঁধে সাঁতারে নামাতে চাইছে সরকার: জিএম কাদের

আপডেট সময় ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫