ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

গণভোটে ‘না’ বলার সুযোগ কোথায়—সরকারকে প্রশ্ন রিজভীর

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

গণভোটে ‘না’ বলার সুযোগ কোথায়—সরকারকে প্রশ্ন রিজভীর জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট সংস্করণ গণভোটের চারটি প্রশ্নে ‘না’ বলার কোনো সুযোগ রাখা হয়নি—এ মন্তব্য করে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, “গোঁজামিল দিয়ে কিছু করলে তা টেকসই হয় না। গণভোটের উদ্দেশ্য ৯০ ভাগ মানুষ না বুঝলে তারা বিভ্রান্ত থাকবে। জনগণের বোঝার মতো প্রশ্ন তৈরি করতে হবে।” তিনি অভিযোগ করেন, গণভোটের চারটি প্রশ্নেই মতানৈক্যের জায়গা নেই। “‘না’ বলার অপশন নেই—তাহলে জনগণ দ্বিমত প্রকাশ করবে কীভাবে?” প্রশ্ন তোলেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “সারাদেশে মানুষের দুর্ভোগ বাড়ছে, কিন্তু রাষ্ট্রের কোনো তৎপরতা নেই। স্বাধীনতার পর থেকে সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্বশীলতা আমরা খুব একটা দেখিনি।” রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান—গণভোট বা পিআর ব্যবস্থার দাবির আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন হয়নি। আরও স্পষ্ট করে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল।” ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতার পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করে রিজভী আরও বলেন, “আওয়ামী লীগ ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের; মানুষ হত্যার বিচার জনগণ দেখতে চায়।” দেশের পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, “পতিত স্বৈরাচার পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। গাড়ি পোড়ানোসহ বিভিন্ন সহিংসতা তাদেরই সংস্কৃতি। সরকার শুরুতেই ফ্যাসিবাদের বিষদাঁত তুলতে পারলে পরিস্থিতি আজ এমন হতো না।”  

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

গণভোটে ‘না’ বলার সুযোগ কোথায়—সরকারকে প্রশ্ন রিজভীর

আপডেট সময় ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫