ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

রাঙ্গুনিয়ায় গুলি করে শ্রমিকদল নেতা হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় গুলি করে শ্রমিকদল নেতা হত্যা জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট ভার্সন চচট্রগ্রাম, প্রতিনিধি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবদুল মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরে তিনি ব্যবসা শুরু করেছিলেন। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে পথচারীরা সড়কের এক নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মান্নানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশে মোটরসাইকেল পাওয়া গেলেও মোবাইল ফোনটি পাওয়া যায়নি।” তিনি জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

রাঙ্গুনিয়ায় গুলি করে শ্রমিকদল নেতা হত্যা

আপডেট সময় ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫