ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

চব্বিশের আন্দোলনে ১১ জন হত্যা: ফজলে করিমসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা (প্রিন্ট সংস্করণ)

চব্বিশের আন্দোলনে ১১ জন হত্যা: ফজলে করিমসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ১১ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত শেষ করতে আরও এক মাস সময় প্রার্থনা করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। মামলায় বর্তমানে ফজলে করিমসহ পাঁচজন আসামি কারাগারে রয়েছেন। অন্য চারজন হলেন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলামমো. ফিরোজ। এর আগে, গত ১২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন করে প্রসিকিউশন। ৭ সেপ্টেম্বরেও একই মামলায় চার সপ্তাহ সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল ১২ অক্টোবর দিন ধার্য করেছিলেন। চলতি বছরের ৮ এপ্রিল ফজলে করিমের জামিন আবেদন করেন তার আইনজীবী এম আবদুল কাইয়ুম, তবে আদালত জামিন নামঞ্জুর করেন। গত ১৬ ফেব্রুয়ারি ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট পাঁচলাইশ থানায় ওয়াসিমের মা জোছনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ২৫০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে চট্টগ্রামে ওয়াসিমসহ ১১ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরেকটি মামলা হয়, যেখানে ফজলে করিমসহ একাধিক ব্যক্তির নাম উঠে আসে।
🗞️ প্রকাশনা: জেটিভি নিউজ বাংলা 📅 তারিখ: ১২ নভেম্বর ২০২৫ ✍️ সংবাদ ডেস্ক

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

চব্বিশের আন্দোলনে ১১ জন হত্যা: ফজলে করিমসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ

আপডেট সময় ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫