ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
রোহিঙ্গা সহায়তায় কোরিয়ার ২০ হাজার মেট্রিক টন চাল অনুদান
-
Reporter Name - আপডেট সময় ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- ১২৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সহায়তায় কোরিয়ার ২০ হাজার মেট্রিক টন চাল অনুদান
জেটিভি নিউজ বাংলা, চট্টগ্রাম প্রতিনিধি:
রোহিঙ্গা শরণার্থী সংকটে সহায়তা হিসেবে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে ২০ হাজার ২৫৬ মেট্রিক টন নতুন চাল অনুদান গ্রহণ করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
এ উপলক্ষে আজ (মঙ্গলবার) চট্টগ্রামের আলংকারে ডব্লিউএফপি গুদামে এক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ইয়াং সিক পার্ক এবং ডব্লিউএফপি কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেলি।
অনুষ্ঠানে জানানো হয়, এটি কোরিয়ার পক্ষ থেকে দ্বিতীয় চাল অনুদান। এবারের অনুদানের পরিমাণ ২০ হাজার ২৫৬ মেট্রিক টন, যা কোরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের (MAFRA) মাধ্যমে প্রদান করা হয়েছে। এর আগে, ২০২৪ সালে রোহিঙ্গা ত্রাণ কার্যক্রমে ১৫ হাজার মেট্রিক টন চাল অনুদান দেয় কোরিয়া।
চালের পাশাপাশি এবার এমএএফআরএ পুষ্টিসমৃদ্ধ ফোর্টিফাইড চালের দানাও প্রদান করেছে, যাতে ভিটামিন এ, বি১, বি১২, জিঙ্ক, আয়রন ও ফলিক এসিডসহ শিশু ও নারীর স্বাস্থ্যের জন্য অপরিহার্য নানা পুষ্টি উপাদান রয়েছে। এসব দানা স্থানীয়ভাবে সাধারণ চালের সঙ্গে ১:১০০ অনুপাতে মিশিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।
এই অনুদান প্রায় ১১ লাখ রোহিঙ্গার দুই মাসের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে। এটি ডব্লিউএফপি’র ১৭টি দেশে ১.৫ লাখ মেট্রিক টন চাল অনুদানের বৈশ্বিক মানবিক উদ্যোগের অংশ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, “রোহিঙ্গা সহায়তায় কোরিয়া আমাদের দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার। বৈশ্বিক মানবিক সহায়তা ক্রমে কমে এলেও প্রয়োজন ক্রমশ বাড়ছে—এমন সময়ে এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই, তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদি টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় অংশ নিতে।”
বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত ইয়াং সিক পার্ক বলেন, “আমরা ডব্লিউএফপি’র জীবনরক্ষামূলক কাজের অংশ হতে পেরে গর্বিত। একসময় কোরিয়া ছিল ডব্লিউএফপি’র সর্ববৃহৎ সহায়তা গ্রহণকারী দেশগুলোর একটি। আজ আমরা গর্বের সঙ্গে সহায়তা প্রদানকারী হিসেবে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপি’র সঙ্গে মিলে আমরা রোহিঙ্গা সম্প্রদায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ চালিয়ে যাব।”
ডব্লিউএফপি কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেলি বলেন, “কোরিয়ার জনগণের এই উদার অনুদান তাদের সহমর্মিতা ও মানবতার অনন্য উদাহরণ। যারা একসময় সহায়তা পেতেন, আজ তারা সহায়তা দিচ্ছেন—এটি সত্যিই অনুপ্রেরণামূলক। বাংলাদেশের জনগণের আতিথেয়তা ও মানবিকতা প্রশংসনীয়। আমরা উভয় সম্প্রদায়ের পাশে আছি, তবে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ ও মর্যাদা রক্ষায় অবিলম্বে আরও সহায়তা প্রয়োজন।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইং-এর পরিচালক মোর্শেদুর রহমান তালুকদার বলেন, “বাংলাদেশে কোরিয়ার স্থিতিশীল অংশীদারিত্ব আমরা গভীরভাবে মূল্যায়ন করি। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে বন্ধন জোরদার করছে। রোহিঙ্গা ইস্যুতে মানবিক ও কূটনৈতিক সহায়তার জন্য কোরিয়ার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















