ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

একাত্তরের হানাদার দোসররা আবারও দেশকে গিলে ফেলতে চায়: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা  জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, 

একাত্তরের হানাদার দোসররা আবারও দেশকে গিলে ফেলতে চায়: মির্জা ফখরুল

  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। যারা সেই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তারা আজ আবারও দেশের স্বাধীনতাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, “মুক্তিযুদ্ধের দিনগুলোকে মুছে দিতে চাওয়া হচ্ছে— কিন্তু সেই ইতিহাস কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। আমরা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে বয়ে বেড়াচ্ছি, এটা আমাদের অস্তিত্বের অংশ। এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই।” তিনি আরও বলেন, “যারা মুক্তিযুদ্ধের সময় মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল— তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। এরা বারবার মুখ বদলে সামনে আসছে, দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।” নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, “নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।” সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থা, অধিকার সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুর করিম, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড। বিশেষ অতিথি ছিলেন— বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সদস্য সচিব। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের মধ্যে আলাপচারিতা অনুষ্ঠিত হয়।
📍সংবাদ পরিবেশনা: জেটিভি নিউজ বাংলা 📷 ছবি: সংগৃহীত
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

একাত্তরের হানাদার দোসররা আবারও দেশকে গিলে ফেলতে চায়: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫