ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বহিষ্কারের পর স্থগিত ৩৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

  বহিষ্কারের পর স্থগিত ৩৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি   জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের পর এবার পুরো কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। এর আগে গত ১২ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপুকে দল থেকে বহিষ্কার করা হয়।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বহিষ্কারের পর স্থগিত ৩৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি

আপডেট সময় ১০:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫