ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চাটখিলে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই নিজেকে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে রিপন সরকার নামের এক ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ নভেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার পাল্লা রোডস্থ ‘সিজনস্ ডেন্টাল’ ক্লিনিকে অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় রিপন সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রিপন সরকার পূর্বে এক দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। পরে তিনি নিজেই ক্লিনিক খুলে ‘ডেন্টিস্ট’ পরিচয়ে রোগীদের চিকিৎসা দিতে শুরু করেন। অভিযানের সময় তিনি ভবিষ্যতে আর দন্ত চিকিৎসা করবেন না মর্মে আদালতের কাছে অঙ্গীকারনামা দেন। স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, “চাটখিলে আরও অনেক ভুয়া দন্ত চিকিৎসক রয়েছে। এরা প্রতিদিন প্রতারণার মাধ্যমে লাখ টাকার মতো আয় করে। আগে মূল হোতাদের আইনের আওতায় আনলে বাকিরা ভয় পেয়ে থেমে যেত।” চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া কেউ চিকিৎসা সেবা চালালে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”  

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চাটখিলে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫