ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে: ধর্মবিষয়ক উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

স্টাফ রিপোর্টার,আল জুনায়েদ নূর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে: ধর্মবিষয়ক উপদেষ্টা   ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাকির নায়েক বাংলাদেশে আসবেন কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। এ বিষয়ে তাঁর ব্যক্তিগত মতামত বা পছন্দ-অপছন্দ কোনো প্রভাব ফেলবে না। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “কোনো মেহমান দেশে আসবেন, সেটা দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তবে তিনি (জাকির নায়েক) আসবেন।” জাকির নায়েকের বাংলাদেশে আগমনের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “ড. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি, এটা আমার এখতিয়ারের বিষয় নয়। এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।” তিনি জানান, ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এ বিষয়ে তিনি অবহিত নন। কোনো বিদেশি অতিথি দেশে এলে, তা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই দেখভাল করে থাকে। “ধর্ম উপদেষ্টা হিসেবে এ বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই,” যোগ করেন তিনি। জাকির নায়েকের আগমনে তাঁর সম্মতি আছে কি না—এমন প্রশ্নে আ ফ ম খালিদ হোসেন পুনরায় বলেন, “আমার সম্মতি কিংবা অসম্মতি এখানে বিষয় নয়। সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।”
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে: ধর্মবিষয়ক উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫