ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বাংলাদেশ সুপ্রিম কোর্টে নেপালের প্রধান বিচারপতি — ঐতিহাসিক আপিল শুনানি প্রত্যক্ষ 

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  ছবি, সংগৃহীত বাংলাদেশ সুপ্রিম কোর্টে নেপালের প্রধান বিচারপতি — ঐতিহাসিক আপিল শুনানি প্রত্যক্ষ বাংলাদেশে সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেন। এসময় বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বে সাতজন বিচারপতি এজলাসে উপস্থিত ছিলেন। সেশনের শুরুতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেপালের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আগত ডেলিগেশন সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে নেপালের প্রধান বিচারপতিকে অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন—
  • অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান,
  • সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
দুপুর ১২টা ২০ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা মামলার আপিল শুনানি শুরু হয়। এসময় বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আর ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। নেপালের প্রধান বিচারপতি ঐতিহাসিক এ মামলার শুনানি গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন। এ ঘটনাকে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতা ও কূটনৈতিক বন্ধনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বাংলাদেশ সুপ্রিম কোর্টে নেপালের প্রধান বিচারপতি — ঐতিহাসিক আপিল শুনানি প্রত্যক্ষ 

আপডেট সময় ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫