ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চট্টগ্রাম খুলশী থেকে যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক

চট্টগ্রাম খুলশী থেকে যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ডেবার পাড় এলাকা থেকে হাবিবুল্লাহ (২৪) নামের এক যুবক গত ২৯ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি ওই এলাকার শাহজাহান কোম্পানির মালিকানাধীন একটি বাসায় ভাড়া থাকতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ হওয়ার তিন দিনেও সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ৩১ অক্টোবর খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৮৯৭) করা হয়েছে। নিখোঁজ হাবিবুল্লাহর বাবা বিল্লাল মিয়া জানান, ২৯ অক্টোবর রাত ৮টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় তিনি। বের হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৩৩৬-৮৫৯১৭৪) বর্তমানে বন্ধ রয়েছে। পুত্রের খোঁজ না পেয়ে তার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান বিল্লাল মিয়া। কেউ হাবিবুল্লাহর সন্ধান পেয়ে থাকলে ০১৮৮৪-১৯৫৮৪১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, “এক যুবক নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হয়েছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চট্টগ্রাম খুলশী থেকে যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ

আপডেট সময় ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫