ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
নির্বাচনে সিসিটিভি ও ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার: প্রেস সচিব শফিকুল আলম
-
Reporter Name - আপডেট সময় ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- ১২৩ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা
স্টাফ রিপোর্টারঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বেশ কিছু নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা প্রদান, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন এবং ড্রোন ব্যবহার নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নির্বাচনী নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করার প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নতুন কনস্যুলেটের সকল কার্যক্রম যেন অনলাইনে সেবা প্রদানের সক্ষমতা নিয়ে শুরু হয়।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা চান নাগরিকরা দ্রুত ও আধুনিক প্রযুক্তিনির্ভর কনস্যুলার সেবা পান। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি এখন থেকেই নেওয়া হচ্ছে।”
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















