ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
জুলাই সনদে এখনই সই নয়, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে সিদ্ধান্ত নেবে এনসিপি: নাহিদ ইসলাম
-
Reporter Name - আপডেট সময় ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ১৯৬ বার পড়া হয়েছে
জেটিভি ডেস্ক নিউজ বাংলা
জুলাই সনদে এখনই সই নয়, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে সিদ্ধান্ত নেবে এনসিপি: নাহিদ ইসলাম
জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনই তাতে সই করছে না। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে—তা নিশ্চিত হওয়ার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, সামান্থা শারমিন ও খালিদ সাইফুল্লাহ।
সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জানান, “আমরা প্রধান উপদেষ্টার কাছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি। মামলাগুলোর বর্তমান অবস্থা ও বিচার প্রক্রিয়া কত দিনে সম্পন্ন হবে তা জানতে চেয়েছি।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সরকারের কাছে স্পষ্ট করে জানিয়েছি—জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, সেই নিশ্চয়তা পাওয়ার পরই এনসিপি এতে স্বাক্ষর করবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সাংবিধানিক আদেশ জারি করতে হবে। এটি কোনোভাবেই প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে করা যাবে না।”
নির্বাচন কমিশন (ইসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, “বর্তমান ইসি নিরপেক্ষভাবে আচরণ করছে না। গঠন প্রক্রিয়া থেকে শুরু করে তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতার ঘাটতি দেখা যাচ্ছে। কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ এবং কারো প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। তাই ইসি পুনর্গঠন প্রয়োজন।”
এছাড়া জনপ্রশাসন ও উপদেষ্টা পরিষদ বিষয়ে মত দিয়ে তিনি বলেন, “প্রশাসনে যে বদলিগুলো হচ্ছে, সেগুলো কোন নীতির ভিত্তিতে হচ্ছে, তা আমরা জানতে চেয়েছি।”
শেষে নাহিদ ইসলাম বলেন,
“আমরা সরকারের সঙ্গে ইতিবাচক সংলাপ চালিয়ে যেতে চাই, তবে সবকিছুর আগে প্রয়োজন স্বচ্ছতা ও সুনির্দিষ্ট বাস্তবায়ন কাঠামো।”
📺 চোখ রাখুন জেটিভি নিউজ বাংলায় —
সত্য প্রকাশে অঙ্গিরবদ্ধ...
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















