ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

তারা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়ার নামে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

‎নিজস্ব প্রতিনিধি

জামায়াতে ইসলামী দেশের আঠারো কোটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেছেন, স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি।

শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা-৫ সংসদীয় এলাকার যাত্রাবাড়িতে গণসংযোগের আগে পথসভায় তিনি এসব কথা বলেন

এ সময় মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিগত সময় যাদেরকে নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা জনপ্রতিনিধি হয়ে জনগণকে শোষণের মাধ্যমে জুলুম করেছে। উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল। তারা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়ার নামে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তাদের এক দল ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আরেক দল ক্ষমতায় গিয়ে দেশের আলেম-ওলামাদের হত্যা করেছে, দেশকে প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্যে রূপান্তরিত করতে আধিপত্যবাদের সব প্রচেষ্টায় সহযোগিতা করেছে। দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশকে মেরুদণ্ডহীন করে দিয়েছে। যারা দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা আবার ক্ষমতায় আসলে দেশকে দেউলিয়া করে হাসিনার মতোই পালিয়ে যাবে।

‎তিনি বলেন, জামায়াতে ইসলামী বিপর্যস্ত বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। জনগণও বিশ্বাস করে জামায়াতে ইসলামীর পক্ষেই সম্ভব দেশকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

তারা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়ার নামে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে

আপডেট সময় ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫