ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

‎আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

সাভার প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র

ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল  ১১ টা ৪০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১১ টা ৪০ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার সংবাদ পুরো কারখানায় ছড়িয়ে পরে। তাৎক্ষণিক কারখানার সকল গেট খুলে দিয়ে সকল শ্রমিকদের বের করে দেয় কতৃপক্ষ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সংবাদ পায়ে ১২ টা ১৯ মিনিটে। ১২ টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।

‎জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন,'আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি বিস্তারিত পরে জানানো হবে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২ টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।

এবিষয়ে ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের ৩ টিসহ মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

‎আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫