ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

‎সিনিয়র রিপোর্টার ঃ মোঃ সোহেল নিয়াজ

ছবি,সংগৃহীত ‎

‎জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’ সম্প্রতি এসব কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। একটি টকশোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেত্রী।

‎রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো অর্থ নাই।’

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবে ৪১ শতাংশ। এই ৩১ শতাংশ বনাম ৪১ শতাংশ ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই। যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না।

কিন্তু অতীতে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন ২০০৮-এর নির্বাচনে যে পারসেন্টেজে ডিফারেন্স খুব বেশি ছিল না, কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। ৪১ শতাংশ কিন্তু হিউজ। এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোন বড় দলের মধ্যে আমরা খুব বেশি দেখি না। শুধু আটে বোধহয় ওটা আওয়ামী লীগ ছিল। কিন্তু এর আগে এরকম হয়নি।

সো সেইদিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই। কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোন না কোন পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না ফরশিওর। তারা নৌকা ছাড়া আর কোন প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে আমি বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। সো প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে।’

একটি জরিপে এগিয়ে থাকাই জামায়াতকে নির্বাচনে এগিয়ে রাখবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এখন জামাতের যে উল্লম্পনটা আমরা লক্ষ্য করছি সেটা অনেকগুলো কারণে হতে পারে। তবে সকল জরিপেই কিন্তু এরকম উল্লম্পন আমরা দেখি নাই। কারণ একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে। আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে। শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালাচ্ছেন সেটার একটা প্রভাব আছে। প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে। একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে। এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।’

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে

আপডেট সময় ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫