ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

‎নিজস্ব প্রতিনিধি ‎ছবি, সংগৃহীত টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে। ‎বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়। নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো দল ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। পরে চিরুনি অভিযান চালিয়ে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়। ‎ উদ্ধারদের মধ্যে রয়েছেন ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষ। ভুক্তভোগীদের ভাষ্যমতে, সংঘবদ্ধ পাচারকারী চক্র মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ে জিম্মি করে রেখেছিল। অনেকে অর্থ হাতিয়ে নেওয়ার পরও মুক্তি পাননি। উদ্ধারদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ‎নৌবাহিনী জানায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত যৌথ অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার

আপডেট সময় ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫