ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

অর্ধশতাধিক শিক্ষার্থীদের অভিযোগে পদ হারালেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নেতা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

জেটিভি ডেস্ক নিউজ বাংলা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।

‎গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে আনীত অভিযোগের তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- আবু তৌহিদ মো. সিয়াম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), নাঈম আবেদীন (সিনিয়র সংগঠক) ও মোহাম্মদ আরশাদ হোসাইন (সদস্য)।

তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান বরাবর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎প্রসঙ্গত, রংপুর মহানগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে। তিনি ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি।

ঘটনাটি ঘটে গত ৪ সেপ্টেম্বর এবং এক শিক্ষার্থীর অভিভাবক এনিয়ে থানায় সাধারণ ডায়রি করেন। কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা আইনগত বিচার না পাওয়ায় বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

অর্ধশতাধিক শিক্ষার্থীদের অভিযোগে পদ হারালেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নেতা

আপডেট সময় ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫