ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আমিরাতে জয়ে সুপার ফোরে ভারতের দল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ

আবুধাবিতে গতকাল এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই হারে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া নিশ্চিত হলো ওমানের। পাশাপাশি নিশ্চিত হয়ে গেছে ভারতের সুপার ফোরে ওঠাও।

‎২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান এবং আরব আমিরাতের সংগ্রহও ২ পয়েন্ট করে। রান রেটে আরব আমিরাতের (–২.০৩০) চেয়ে এগিয়ে পাকিস্তান (১.৬৪৯)। ২ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া ওমান আগামী শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে। সে ম্যাচের ফল যা–ই হোক, এই গ্রুপ থেকে ভারতের সুপার ফোরে ওঠা নিশ্চিত। ‎আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক যতিন্দর সিং। দুই ওপেনারের ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান তোলে আরব আমিরাত। আলিশান শরাফুর ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫১। আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৫৪ বলে করেন ৬৯। ৮ বলে অপরাজিত ১৯ রানে শেষ দিকে আমিরাতের রানের গতি বাড়ান হর্ষিত কৌশিক। ‎রান তাড়ায় ওমান কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। ৪.৩ ওভারের মধ্যে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে তখনই প্রায় ছিটকে পড়ে ওমান। ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৩৮ রানের জুটি গড়েন আরিয়ান বিশত ও ভিনায়ক শুক্লা। কিন্তু সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৩২ বলে ২৪ রান করেন বিশত, ১০ বলে ২০ রান করেন ওপেনার যতীন্দর। ১৮.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় ওমান। আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ২৩ রানে ৪ উইকেট নেন।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আমিরাতে জয়ে সুপার ফোরে ভারতের দল

আপডেট সময় ১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫