ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস দ্বিতীয় সম্পর্ক: জীবনের শেষ ঠিকানা, নাকি স্বার্থের সাময়িক আশ্রয়? বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা, নতুন দাম ২০৪ টাকা ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, পুকুরে যাত্রীবাহী বাস; আহত অন্তত ১৫ উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টাকা দিলেই অনলাইনে মিলছে এনআইডি, কল ডিটেলস, লাইভ লোকেশন ও বিকাশের তথ্য; ব্যক্তিগত তথ্য বেচাকেনায় গড়ে উঠেছে বড় অনলাইন বাজার গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চাইলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গণতন্ত্রের প্রতি সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, পুকুরে যাত্রীবাহী বাস; আহত অন্তত ১৫

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬ ইং, বুধবার, সময়ঃ দুপুর ০২:৪১ মিনিট।

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। অন্যদিকে, সংঘর্ষের তীব্র ধাক্কায় ট্রাকটিও সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। সড়কের ওপর ট্রাকটি উল্টে থাকায় সেখানে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ওসি মো. হেলাল উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিপরীতমুখী যানবাহনের অসতর্ক চলাচলের কারণে এ সংঘর্ষ ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, পুকুরে যাত্রীবাহী বাস; আহত অন্তত ১৫

আপডেট সময় ২০ ঘন্টা আগে