ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ গ্যাস সংকটে সিএনজি চালকদের দুর্ভোগ কমছে না, দীর্ঘ লাইনে কাটছে দিনের বড় সময় জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে হাজারো মানুষ মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল, ছয় নতুন সদস্যের দায়িত্ব বণ্টন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ পাঠ করাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল কাতার বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছে কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে হাজারো মানুষ

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২২ আগস্ট ২০২৬ ইং,সময় ঃ ১২:৫২ মিনিট। হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে এক থেকে দেড় ঘণ্টার বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ খাগড়াছড়ির নিম্নাঞ্চলে পানি বাড়তে শুরু করে। এতে খাগড়াছড়ি মুসলিম পাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, ফুটবিল, খবং পড়িয়াসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বাড়ার কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তাঘাট ও দোকানপাটে আশ্রয় নিতে বাধ্য হন। ভুক্তভোগীরা জানান, হঠাৎ পানি আসায় তারা ঘরবাড়ি ছেড়ে যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই আশ্রয় নিয়েছেন। অনেকের বাড়িঘর পানিতে ডুবে গেছে। এতে তাদের সর্বস্ব হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পানিতে ডুবে অনেকের হাঁস-মুরগি মারা গেছে। একই সঙ্গে ক্ষতি হয়েছে ফসলি জমির। খাগড়াছড়ি জেলা প্রশাসক জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনা খাবার ও থাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা করা হবে।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে হাজারো মানুষ

আপডেট সময় ১৫ ঘন্টা আগে