ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ভোট, তফসিল ঘোষণা ইসির গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে চট্টগ্রামে তীব্র লোডশেডিং, নগরের চেয়ে গ্রামে দুর্ভোগ বেশি রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধের হাতে জিম্মি’— ড. ইফতেখারুজ্জামান জুলাই আন্দোলনের দুই বছর: কতটা পূরণ হলো প্রত্যাশা, কতটা রয়ে গেল অপূর্ণ? বিমানবন্দর নিরাপত্তায় ১৭ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, আন্তর্জাতিক মান নিশ্চিতের উদ্যোগ দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা রাজধানীর আরেক ‘মোহাম্মদপুর’ হয়ে উঠছে মিরপুর? টার্গেট কিলিং, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ে আতঙ্কে বাসিন্দারা জুলাইয়ে পোশাক রপ্তানি কমেছে ১.৯২ শতাংশ উচ্চ ভিত্তির প্রভাব, গ্যাস সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তার চাপ; তবুও শিল্পের সক্ষমতা নিয়ে আশাবাদী বিজিএমইএ গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ নেই, সাংবাদিকদের বিভাজন না বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী 

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ভোট, তফসিল ঘোষণা ইসির

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ইং, বৃহস্পতিবার সময় : বিকাল ০৩:২৬ মিনিট। ঢাকা: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করে এ তথ্য জানান। তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। এছাড়া ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আখতার আহমেদ আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে লেখা হয়। সেখানে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। এখন ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণের সকল কার্যক্রম সম্পন্ন হবে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ভোট, তফসিল ঘোষণা ইসির

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ভোট, তফসিল ঘোষণা ইসির

আপডেট সময় ১১ ঘন্টা আগে