ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, নতুন মূল্য ১,৫৯৮ টাকা সরকার-ব্যবসায়ীদের সমন্বয়ে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক-হেলপারসহ চারজন নিহত শাহজালাল বিমানবন্দরে ৫২ কেজি স্বর্ণ উদ্ধার: তিন মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশ্নের মুখে পুলিশ ক্রিকেট মাঠ থেকে আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক: ডেভিড ইমনের উত্থান, সন্ত্রাস সাম্রাজ্য ও গ্রেপ্তারের পূর্ণ কাহিনি মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবির এসআই মতিউর রহমান দাম্পত্য কলহের প্রতিটি কথা আত্মীয়দের শোনানো, স্ক্রিনশট সংরক্ষণ—সংসার ভাঙনের ইঙ্গিত কি? ডলারের বিকল্পে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, রূপপুরের অর্থ জট কাটাতে নতুন উদ্যোগ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের প্রশংসায় প্রধানমন্ত্রী, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বন্যাকবলিত এলাকায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ে চাপের অভিযোগ: খাদ্য ও আশ্রয়ের সংকটে দিশেহারা মানুষ, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক-হেলপারসহ চারজন নিহত

জেটিভি নিউজ বাংলা

তারিখ: শনিবার, ১ আগস্ট ২০২৬ ইং,সময়:বেলা ১২:১৮ মিনিট।

নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছায়। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্য তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণে পুলিশ কাজ করছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, নতুন মূল্য ১,৫৯৮ টাকা

বগুড়ার কাহালুতে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক-হেলপারসহ চারজন নিহত

আপডেট সময় ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬