ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্য ও স্থিতিশীলতার আহ্বান মির্জা ফখরুলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্য ও স্থিতিশীলতার আহ্বান মির্জা ফখরুলের

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৮ জুলাই ২০২৬ ইং,রাত ১২:৩৬ মিনিট। বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ সম্পদ পাচারের কারণে দেশের অর্থনীতি বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করে এগিয়ে নেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হতে পারে বেসরকারি শিল্পখাত। তাই তৈরি পোশাক শিল্পের বিকাশে ব্যাংক ঋণের সুদের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি দেশের রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ভঙ্গুর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জুলাইয়ের ঐক্যকে সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। তার ভাষায়, “বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য ও স্থিতিশীলতা। যে দেশে বিপুল পরিমাণ সম্পদ লুট হয়েছে এবং যেখানে বেকারের সংখ্যা অনেক বেশি, সেই দেশে উন্নয়ন ও অগ্রগতির জন্য সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সেই ঐক্য গড়ে তুলতে হবে।” এ সময় তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্য ও স্থিতিশীলতার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬