জেটিভি নিউজ বাংলা
তারিখ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ইং,সময়: বেলা :০১২৯ মিনিট।পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে সাজেকে আটকে প্রায় সাড়ে ৪৫০ পর্যটক, সবাই নিরাপদ
পাহাড়ি ঢলের কারণে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকরা দ্বিতীয় দিনের মতো সেখানেই অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, প্রায় সাড়ে ৪৫০ পর্যটক সাজেকে আটকে থাকলেও সবাই নিরাপদ রয়েছেন। সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা জানান, বুধবার দীঘিনালা–সাজেক সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় সাজেকে ভ্রমণে আসা পর্যটকরা ফিরে যেতে পারেননি। তবে তাদের রুম ভাড়া পরিশোধ করতে হচ্ছে না। শুধু রুম সার্ভিস ও পানির সার্ভিস ফি দিয়েই তারা অবস্থান করছেন। তিনি আরও বলেন, বর্তমানে পর্যাপ্ত খাবার মজুত রয়েছে এবং আরও কয়েকদিন স্বাভাবিকভাবেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। এদিকে, সাজেক রিসোর্ট মালিক সমিতির সুপর্ণ দেব বর্মণ বলেন, সকাল থেকে বৃষ্টিপাত কমেছে। বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে আজ বিকাল অথবা আগামীকাল সকালে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে। স্থানীয়দের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে খুব শিগগিরই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে এবং আটকে পড়া পর্যটকেরা নিরাপদে গন্তব্যে ফিরতে পারবেন।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 





















