ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আগামী নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৩ জুলাই ২০২৬ ইং,সময়: দুপুর ০৩:৩৩ মিনিট।

আগামী নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ইসি

আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, কর্মকর্তারা নির্বাচন কমিশনের কাছে একটি কর্মপরিকল্পনা (চার্ট) জমা দিয়েছেন, যেখানে কোন কাজ কখন সম্পন্ন করতে হবে এবং ভোটার তালিকার কাজ কতদূর পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা আইনেও পরিবর্তন আনা হয়েছে। যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে শিগগিরই কিছু বিষয় প্রকাশ করা হতে পারে। নতুন সময়সীমার মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আব্দুর রহমানেল মাছউদ বলেন, "আগে সময়সীমা ৩০ জুন ছিল। পরে কর্মকর্তারা সময় কিছুটা বাড়ানোর প্রস্তাব দেন। এরপর আমরা সেটি ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। আমাদের আলোচনাতেও আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধন নেওয়া সম্ভব।" তিনি আরও বলেন, "যদি অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই সময়সীমা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যারা ভোটার তালিকার কাজ করছেন, তারা জানিয়েছেন—এটি বাস্তবায়ন করা সম্ভব। আমরা বিষয়টি নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছি।" এদিকে, নির্বাচন উপলক্ষে কতগুলো নতুন ভোটকেন্দ্র প্রয়োজন হবে, সে বিষয়েও একটি তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আগামী নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ইসি

আপডেট সময় ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬