ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

শ্রীমঙ্গলে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৭ জুন ২০২৬ ইং সময়: সকাল ১১:১৮ মিনিট।

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানমঞ্চ। এদিকে, অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক সোহেল রানা শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। ঘটনার সময় তার গায়ে তারেক রহমানের ছবি সংবলিত একটি টি-শার্ট ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে হঠাৎ করেই উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন সোহেল রানা। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মিনি স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানায় রয়েছেন। বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

শ্রীমঙ্গলে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

আপডেট সময় ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬