ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৪ জুন ২০২৬ ইং,সময়: সন্ধ্যা ০৬:৪০ মিনিট

বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই

বিশ্বখ্যাত গ্রাফিক নভেল Persepolis-এর স্রষ্টা, চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী মারজান সাত্রাপি ৫৬ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার জানিয়েছে, স্বামী সুইডিশ প্রযোজক ম্যাথিয়াস রিপার মৃত্যুর পর গভীর শোক ও মানসিক আঘাতের মধ্য দিয়ে তিনি দিন কাটাচ্ছিলেন। সেই আঘাত থেকেই শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে। ১৯৬৯ সালে ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতে জন্মগ্রহণ করেন মারজান সাত্রাপি। ইসলামি বিপ্লব-পরবর্তী ইরানের কঠোর সামাজিক ও রাজনৈতিক পরিবেশ থেকে দূরে রাখতে কৈশোরে তাঁর পরিবার তাঁকে ইউরোপে পড়াশোনার জন্য পাঠায়। ১৯৯৪ সালে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ২০০৬ সালে ফরাসি নাগরিকত্ব লাভ করেন। আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ২০০০ সালে প্রকাশিত তাঁর গ্রাফিক স্মৃতিকথা Persepolis-এর মাধ্যমে। বইটিতে তিনি ইসলামি বিপ্লবোত্তর ইরানে বেড়ে ওঠা এক কিশোরীর অভিজ্ঞতা, রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার সংকটকে তুলে ধরেন। বইটি বিশ্বের বহু ভাষায় অনূদিত হয় এবং এর লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। পরবর্তীতে মারজান সাত্রাপি Persepolis-এর অ্যানিমেটেড চলচ্চিত্র সংস্করণও যৌথভাবে পরিচালনা করেন, যা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করে। ২০২৪ সালে Woman, Life, Freedom গ্রন্থের মাধ্যমে তিনি আবারও কমিকস জগতে ফিরে আসেন। পুরো কর্মজীবন জুড়ে তিনি ইরানের ধর্মীয় কর্তৃত্ববাদী শাসনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন এবং নারীর অধিকার, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন। মারজান সাত্রাপির মৃত্যুতে সাহিত্য, শিল্প ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সৃষ্টি ও চিন্তাধারা বিশ্বজুড়ে পাঠক এবং শিল্পপ্রেমীদের মাঝে দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই

আপডেট সময় ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬