কুমিরের টানে মাজার দিঘিতে নিখোঁজ শিশু ফাতেমা, বাগেরহাটে উদ্ধার তৎপরতা অব্যাহত
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২ জুন ২০২৬ ইং | সময়: সকাল ১০:৩১ মিনিট | বাগেরহাট প্রতিনিধি,ছবি সংগীত বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে ফাতেমা (৭) নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান (রঃ) মাজারের দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিখোঁজ শিশু ফাতেমা ও তার মা কয়েকদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। সোমবার রাতে শিশুটি দিঘির ঘাটে গেলে হঠাৎ একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত লোকজন ও দর্শনার্থীরা নৌকা নিয়ে দিঘিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা দিঘিতে শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে দিঘিতে কুমিরের উপস্থিতির কারণে উদ্ধার অভিযানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট গোলাম মো. বাতেন, পুলিশ সুপার বাগেরহাট হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বাগেরহাট মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

বাগেরহাট প্রতিনিধি 



















