ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

টেন্ডার জারি করে ঘণ্টার মধ্যেই বাতিল, তামিলনাড়ুতে বিজয় সরকারের প্রথম বড় বিতর্ক

জেটিভি নিউজ বাংলা

  তারিখ: ২১ মে ২০২৬ ইং, সময়: বেলা ১২:২৭ মিনিট   তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের একটি সরকারি টেন্ডার জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্দিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই পুরো টেন্ডার প্রক্রিয়াটি সাজানো হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত ১৯ মে গ্রামীণ উন্নয়ন দফতরের জারি করা একটি টেন্ডার। কাঞ্চিপুরাম জেলায় ৩০ হাজার লিটার ধারণক্ষমতার একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণের জন্য ১৬ লাখ ৮৩ হাজার রুপির এই চুক্তির টেন্ডার প্রকাশ করা হয় সেদিন সকাল ৯টায়। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল একই দিন দুপুর ৩টা পর্যন্ত, ফলে আগ্রহী দরদাতারা অংশগ্রহণের জন্য মাত্র ৬ ঘণ্টা সময় পান। টেন্ডারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিকেল ৪টায় দরপত্র খোলার কথা ছিল। অস্বাভাবিকভাবে কম সময়ের এই টেন্ডার প্রক্রিয়ার স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বচ্ছতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এ ঘটনায় প্রধান বিরোধী দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। দলটির অভিযোগ, পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল। ডিএমকে’র রাজ্য উপ-সম্পাদক আমুথারাসান প্রশ্ন তোলেন, কীভাবে কোনো কোম্পানি মাত্র ৬ ঘণ্টার মধ্যে বাস্তবসম্মতভাবে একটি ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ প্রস্তুত করে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্ত্রী এন আনন্দের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটি প্রশাসনিক গতি নয়, বরং পূর্বপরিকল্পিত চুক্তির রাজনীতি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কেন এমন তাড়াহুড়ো করা হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন আমুথারাসান। তার দাবি, টেন্ডারের শর্ত এমনভাবে তৈরি করা হয়েছিল যা কেবল একটি নির্দিষ্ট কোম্পানির অনুকূলে যায়। পুরো প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়ে তিনি ‘তামিলনাড়ু ট্রান্সপারেন্সি ইন টেন্ডারস অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগে তদন্ত দাবি করেন। তার ভাষায়, এটি শুধু সন্দেহ নয়, বরং অনিয়মের সরাসরি অভিযোগ। ইন্টারনেটে সমালোচনা তীব্র আকার ধারণ করার পর একই দিন টিভিকে সরকার ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে টেন্ডারটি বাতিল করে। তবে টেন্ডার বাতিল হলেও রাজনৈতিক উত্তেজনা কমেনি। বিরোধী নেতারা টেন্ডার প্রকাশ ও অনুমোদনের পুরো প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি চুক্তিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় ঘটনাটি বিজয় নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য প্রথম বড় রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখা হচ্ছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

টেন্ডার জারি করে ঘণ্টার মধ্যেই বাতিল, তামিলনাড়ুতে বিজয় সরকারের প্রথম বড় বিতর্ক

আপডেট সময় ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬