ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

এনসিপি থেকে বহিষ্কার আমিরুল ইসলাম, আগেই দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৮ মে ২০২৬ ইং| সময়: ০৬:২২ এএম।

এনসিপি থেকে বহিষ্কার আমিরুল ইসলাম, আগেই দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার (১৭ মে) রাতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটির সঙ্গে আর না থাকার ঘোষণা দেন আমিরুল। দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে সতর্কও করা হয়। কিন্তু নোটিশ ও সতর্কবার্তার পরও তিনি পুনরায় সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যা দলীয় নীতিমালা ও শৃঙ্খলা বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এর আগে রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আমিরুল ইসলাম জানান, গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং মধ্যপন্থি রাজনীতির নতুন শক্তি হিসেবে দলটির রাজনীতিতে তিনি যুক্ত হয়েছিলেন। তবে নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত তার রাজনৈতিক উৎসাহ ও উদ্দীপনাকে ম্লান করে দেয়। যদিও তিনি ওই সিদ্ধান্তকে দলীয় রণকৌশল হিসেবে বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। আমিরুল তার পোস্টে আরও লেখেন, নির্বাচন-পরবর্তী সময়েও দলের মধ্যে ডানপন্থার প্রভাব বৃদ্ধি লক্ষ্য করেন তিনি। এর ফল হিসেবে গত দুই মাস রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখেন এবং দলের শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে সংশ্লিষ্ট নেতা পদত্যাগপত্র গ্রহণ না করে পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি আরও বলেন, এনসিপির যে প্রতিশ্রুতি ও আদর্শে আকৃষ্ট হয়ে তিনি দলটিতে যোগ দিয়েছিলেন, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন না। সাধারণ মানুষের প্রত্যাশা ভঙ্গের এই পরিস্থিতি এবং দলীয় রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতপার্থক্য ক্রমাগত বাড়তে থাকায় তার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। পোস্টের শেষাংশে এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “খোদা হাফেজ।”      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

এনসিপি থেকে বহিষ্কার আমিরুল ইসলাম, আগেই দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি

আপডেট সময় ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬