ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ইঞ্জিনিয়ার থেকে কৃষক, তবু কপালে হতাশা; কেজিতে পেঁয়াজের দাম মাত্র ৬৭ পয়সা—ফসল পুড়িয়ে ধ্বংস করলেন ভারতীয় যুবক

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৫ মে ২০২৬ ইং,সময় রাত: ১২:৪১ মিনিট।  

ইঞ্জিনিয়ার থেকে কৃষক, তবু কপালে হতাশা; কেজিতে পেঁয়াজের দাম মাত্র ৬৭ পয়সা—ফসল পুড়িয়ে ধ্বংস করলেন ভারতীয় যুবক চাকরি ছেড়ে কৃষিকাজে ফিরে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন সিভিল ইঞ্জিনিয়ার লাখান মানে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় পেঁয়াজের অস্বাভাবিক কম দামে। শ্রমের মূল্যও না পাওয়ায় শেষ পর্যন্ত নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে ধ্বংস করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের সোলাপুর জেলার মোহল তহসিলের বেগমপুর গ্রামের বাসিন্দা লাখান মানে ২০১৬ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বাবা–মায়ের পাশে দাঁড়াতে তিনি কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নেন। এবার দুই একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। সোলাপুরের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে মাত্র ৫০ পয়সা হওয়ায় বেশি দামের আশায় ২০০ কিলোমিটার দূরের কোলহাপুর কৃষিপণ্য বিপণন কমিটি (এপিএমসি)-তে যান লাখান। গত ৮ মে তিনি ১০০ বস্তা পেঁয়াজ নিয়ে কোলহাপুরে পৌঁছান। তবে সেখান থেকে মোট ৩ হাজার ৭০০ রুপি পান তিনি। অর্থাৎ প্রতি কেজির দাম দাঁড়ায় মাত্র ৬৭ পয়সা। হতাশ হয়ে নিজের জমির অবশিষ্ট পেঁয়াজ পুড়িয়ে দেন বলে জানান তিনি। লাখানের ভাষ্য, সোলাপুর বাজারে কম দাম দেখে ভালো মূল্যের আশায় কোলহাপুরে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও প্রত্যাশিত দাম না পেয়ে চরম ক্ষোভে ফসল ধ্বংস করেন। একই পরিস্থিতির শিকার হয়েছেন বার্শির আরেক কৃষক। তিনি ২৭০ কিলোমিটার দূর থেকে কোলহাপুরে গিয়ে প্রতি কেজিতে মাত্র ১ রুপি পান। কোলহাপুর এপিএমসির পেঁয়াজ বিভাগের প্রধান মনোজ সালুঙ্খে জানান, ওই কৃষকের পেঁয়াজ নিম্নমানের ছিল এবং বৃষ্টিতে ভিজে যাওয়ায় কোনো ব্যবসায়ী তা কিনতে চাননি। কৃষকের অনুরোধে কেজিপ্রতি ১ রুপি দরে ক্রয় করা হয়, যা মূলত আবর্জনায় ফেলা হবে। তিনি আরও জানান, বর্তমানে ভালো মানের পেঁয়াজের দামও কেজিতে ১২–১৩ রুপির ওপরে উঠছে না। যুদ্ধ ও বিভিন্ন কারণে রফতানিতে বিধিনিষেধ থাকায় বাজারে সরবরাহ বেড়ে গেছে। সাধারণত বছরের এই সময়ে কেরালাসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক চাহিদা থাকলেও এবার ব্যবসায়ীদের কাছ থেকে কোনো বড় অর্ডার আসছে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ইঞ্জিনিয়ার থেকে কৃষক, তবু কপালে হতাশা; কেজিতে পেঁয়াজের দাম মাত্র ৬৭ পয়সা—ফসল পুড়িয়ে ধ্বংস করলেন ভারতীয় যুবক

আপডেট সময় ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬