ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ছোট উপসর্গেই বড় ভয়: ‘ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার’ থেকে মুক্তির কার্যকর উপায়

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

📅 ৩ এপ্রিল ২০২৬ | 🕒 সময়: ০৯:০৭ মিনিট।

ছোট উপসর্গেই বড় ভয়: ‘ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার’ থেকে মুক্তির কার্যকর উপায়

  শরীর নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা—যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Illness Anxiety Disorder (আগে পরিচিত ছিল Hypochondriasis নামে)—বর্তমানে অনেকের মধ্যেই বাড়ছে। বারবার শারীরিক পরীক্ষা করানোর পরও রিপোর্ট স্বাভাবিক আসলেও রোগের ভয় থেকে বের হতে না পারা এই মানসিক সমস্যার মূল লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই শরীরের ছোটখাটো পরিবর্তন নিয়েও অতিরিক্ত চিন্তিত থাকেন। যেমন—হালকা মাথাব্যথা, সামান্য বুক ধড়ফড় বা পালস বাড়া—এসবকেই বড় রোগের লক্ষণ মনে হয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা— প্রথমত, ‘বডি স্ক্যানিং’ বা সারাক্ষণ নিজের শরীর পর্যবেক্ষণের অভ্যাস কমাতে হবে। এতে উদ্বেগ আরও বাড়ে। বরং স্বাভাবিক দৈনন্দিন কাজে মনোযোগী হওয়া জরুরি। দ্বিতীয়ত, ‘সাইবারকোন্ড্রিয়া’ অর্থাৎ সামান্য উপসর্গ নিয়ে ইন্টারনেটে বারবার খোঁজাখুঁজি করা বন্ধ করতে হবে। অনলাইনে অনেক সময় সাধারণ লক্ষণকেও গুরুতর রোগ হিসেবে দেখানো হয়, যা মানসিক চাপ বাড়ায়। তৃতীয়ত, দুশ্চিন্তার বিকল্প ব্যাখ্যা খোঁজার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষজ্ঞদের মতে, অনেক শারীরিক উপসর্গই আসলে মানসিক উদ্বেগের প্রকাশ। তাই নিজেকে বোঝাতে হবে—এটি বড় কোনও রোগ নয়, বরং উদ্বেগের প্রতিক্রিয়া। চতুর্থত, একজন নির্দিষ্ট চিকিৎসকের ওপর আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার ডাক্তার পরিবর্তন বা অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা থেকে বিরত থাকা উচিত। সবশেষে, এই সমস্যার কার্যকর সমাধানে Cognitive Behavioral Therapy গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে স্বল্পমেয়াদি ওষুধও সহায়ক হতে পারে। এছাড়া নিয়মিত Meditation, যোগব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক প্রশান্তি এনে দেয় এবং উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সচেতনতা ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে এই মানসিক সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ছোট উপসর্গেই বড় ভয়: ‘ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার’ থেকে মুক্তির কার্যকর উপায়

আপডেট সময় ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬