জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১২ মার্চ ২০২৬ | সময়: ৭:৪ মিনিট।
রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধীদের ওয়াকআউট, প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, যে রাষ্ট্রপতির সঙ্গে অতীতে আলোচনা হয়েছে এবং যার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাকে এখন কেন অস্বীকার করা হচ্ছে—এ প্রশ্নের জবাব বিরোধী দলকেই দিতে হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট বিকাল এবং ৬ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী নেতাদের আলোচনা হয়েছে। সেই রাষ্ট্রপতির সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। এমনকি বিরোধী দলের কয়েকজন সদস্য বর্তমান সংসদেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা করা স্ববিরোধিতার সামিল বলেও মন্তব্য করেন তিনি। তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে বিরোধী দলের এমন প্রতিবাদ নতুন কিছু নয়, তারা চাইলে ওয়াকআউট করতেই পারে। এদিকে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর সময় এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণের আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ শুরু করেন। তারা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দিতে থাকেন। পরে একপর্যায়ে হট্টগোলের মধ্যে বিরোধী সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউটজেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 





















