ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

তেহরানে নতুন বিমান হামলা: আবাসিক এলাকায় ধ্বংসস্তূপ, নিহত অন্তত ৬

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১১ মার্চ ২০২৬ | সময়: সকাল ১০:৩৭ মিনিট।

তেহরানে নতুন বিমান হামলা: আবাসিক এলাকায় ধ্বংসস্তূপ, নিহত অন্তত ৬

ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, একটি আবাসিক ভবনে বিমান হামলার পর রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছেন। রেড ক্রিসেন্টের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছে উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুরও। পুরো এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় অন্তত একজন কর্মী নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানজুড়ে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ এবং যোগাযোগ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান। এদিকে চলমান হামলার কারণে তেহরানজুড়ে আতঙ্ক বিরাজ করছে। উদ্ধারকারী সংস্থাগুলো এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।   সূত্র : আল-জাজিরা,সিএনএন  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

তেহরানে নতুন বিমান হামলা: আবাসিক এলাকায় ধ্বংসস্তূপ, নিহত অন্তত ৬

আপডেট সময় ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬