ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের সাফল্যের ধারায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন উদ্যোগ: কৃষি উৎপাদনে ফিরছে সম্ভাবনার জোয়ার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ৩:০৫ পিএম। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের সাফল্যের ধারায়,প্রধানমন্ত্রী তারেকের নতুন উদ্যোগ: কৃষি উৎপাদনে ফিরছে সম্ভাবনার জোয়ার

বরিশালের গৌরনদী উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার শরিকল ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় পরিচালিত খাল খনন কর্মসূচির কারণে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, যা এখন প্রমাণিত সত্য। কিন্তু পরবর্তী সময়ে অনেক খাল ভরাট ও অকার্যকর হয়ে পড়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে এবং সেচ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। মন্ত্রী জানান, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি পুনরায় কৃষকের জমিতে পৌঁছাবে এবং সেচ ব্যবস্থায় গতি ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়। জহির উদ্দিন স্বপন বলেন, সরকার কোনো দলীয় রাষ্ট্র গঠন করতে চায় না; বরং জনগণের সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। জনগণ নির্বাচিত করলে সরকার দায়িত্ব পালন করবে, না হলে করবে না। একইসঙ্গে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। মন্ত্রী জানান, সরকার সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বরিশালে শুরু হওয়া এই পুনঃখনন কার্যক্রম সেই জাতীয় উদ্যোগের অংশ। পাশাপাশি বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে তিনি উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের সাফল্যের ধারায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন উদ্যোগ: কৃষি উৎপাদনে ফিরছে সম্ভাবনার জোয়ার

আপডেট সময় ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬