ঢাকা , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান শহীদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী: একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার হেমায়েতপুর ফুটপাত: চাঁদাবাজি, জুয়া ও লটারি শ্রমিকদের নিঃস্ব করছে একুশে ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ হাজার পুলিশ সদস্যের নিরাপত্তা বলয়: সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই—ডিএমপি কমিশনার রাজনৈতিক বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না চাঁদাবাজির লাগাম টানতে ও নির্মূল করতে নতুন উদ্যোগ নিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ: গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ রমজানজুড়ে বন্ধ সব বিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি আমিনবাজার সেটেলমেন্ট অফিসে অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হবে এবং কোন রাতে সেহরি খেতে হবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ৬:২৮ পিএম।    বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হবে এবং কোন রাতে সেহরি খেতে হবে   বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হবে এবং কোন রাতে সেহরি খেতে হবে— সে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বুধবার। এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সভায়। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করার আহ্বান জানানো হয়েছে। হিসাব অনুযায়ী, বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বুধবার রাতে তারাবির নামাজ আদায় করে শেষ রাতে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর যদি বুধবার চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে। তখন বৃহস্পতিবার রাতে প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে সেহরি খেয়ে শুরু হবে রোজা। চাঁদ দেখার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার সূচনা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

ভাষার জন্য রক্তের বিনিময়: মহান ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হবে এবং কোন রাতে সেহরি খেতে হবে

আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬