ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারে বিএনপি প্রার্থীর প্রচারে গুলিবর্ষণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারে বিএনপি প্রার্থীর প্রচারে গুলিবর্ষণ কিশোরীসহ ৫ জন গুলিবিদ্ধ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা কক্সবাজার | শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৫২  মিনিট কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরসংলগ্ন একটি বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচার চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরীসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা এবং দুজন রোহিঙ্গা নাগরিক। স্থানীয়রা হলেন—হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোছনী গ্রামের বাচা মিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১২) ও নুসরাত জান্নাত (১৬)। রোহিঙ্গা নাগরিক দুইজন হলেন আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা আবদুর রহমান (২৭) ও মোহাম্মদ জিসান (১৩)। পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নুসরাত জান্নাত ও শাহাব উদ্দিনের অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। নুসরাতের পিঠে এবং শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে। এ ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী অভিযোগ করে বলেন, “যে এলাকায় গুলির ঘটনা ঘটেছে, সেটি রোহিঙ্গা-অধ্যুষিত এলাকা। পাশেই রোহিঙ্গা আশ্রয়শিবির। এখানে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। ধানের শীষের প্রচারণা চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি চালাতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” একই অভিযোগ করে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন বলেন, “আলীখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। ধানের শীষের প্রচারণাকে লক্ষ্য করেই রোহিঙ্গারা গুলি চালিয়েছে।” তবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ধানের শীষের প্রচারণার সময় গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।” তিনি আরও জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাজারে বিএনপি প্রার্থীর প্রচারে গুলিবর্ষণ

আপডেট সময় ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬