ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
সমন্বয়হীনতার অভিযোগে পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ ইউনিটের কার্যক্রম স্থগিত
-
Reporter Name - আপডেট সময় ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- ১১৮ বার পড়া হয়েছে
সমন্বয়হীনতার অভিযোগে পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ ইউনিটের কার্যক্রম স্থগিত
পটুয়াখালী প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৭'২৪ পিএম।
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) সংসদীয় আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী পৌরসভা বিএনপি, সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটিগুলোর কার্যক্রম দলীয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
দলীয় একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। মনোনয়ন ঘোষণার পর থেকে পৌরসভা ও তিন উপজেলার বিএনপি নেতারা তাঁর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন না—এমন অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উত্থাপন করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতেই সাংগঠনিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন,
“বিজ্ঞপ্তিতে কার্যক্রম স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ের আমাদের নেতারা ধানের শীষের প্রার্থীর সঙ্গেই কাজ করছেন।”
এদিকে কমিটি স্থগিতের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী সমন্বয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















