ঢাকা
,
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
অধ্যাদেশ না হলে রাজপথ ছাড়বে না সাত কলেজ
-
Reporter Name - আপডেট সময় ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ১২২ বার পড়া হয়েছে
অধ্যাদেশ না হলে রাজপথ ছাড়বে না সাত কলেজ: সায়েন্স ল্যাবসহ তিন মোড়ে অবরোধ
জেটিভি নিউজ বাংলা | ডেস্ক রিপোর্ট,
১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২:০৬ পিএম।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি এবং উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন, এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সময়ে টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়েও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ফলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা
‘শিক্ষা সিন্ডিকেট বন্ধ করো’,
‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’,
‘আমাদের দাবি মেনে নাও’,
‘মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’,
‘রাষ্ট্র তোমার সময় শেষ, অধ্যাদেশ জারি করো’
—এমন নানা স্লোগান দেন।
আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় না ছাড়ার হুঁশিয়ারি দেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন,
“আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে, ততক্ষণ আমরা সায়েন্স ল্যাব মোড় ছাড়ব না। আজকের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে প্রয়োজনে লং মার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হব।”
শিক্ষার্থীরা জানান, সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’–এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি নিয়ে বিভিন্ন তর্ক-বিতর্কের পর শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা করে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে তা হালনাগাদ করা হয়।
তারা আরও বলেন, গত ৭ থেকে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা অবস্থান কর্মসূচিতে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল যে, ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে নির্ধারিত সময় পার হলেও অধ্যাদেশ জারি না হওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন–এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























