ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
গণভোটে ‘হ্যাঁ’ পেলেই জুলাই সনদের ৪৮ সংস্কার বাস্তবায়ন : ড. বদিউল আলম
-
Reporter Name - আপডেট সময় ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- ১৪৪ বার পড়া হয়েছে
গণভোটে ‘হ্যাঁ’ পেলেই জুলাই সনদের ৪৮ সংস্কার বাস্তবায়ন : ড. বদিউল আলম
ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা
১০ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩:২৪ পিএম।
জুলাই সনদের ৮৬টি বিষয়ের মধ্যে ৪৮টি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে পুরো সংস্কার প্যাকেজ অনুমোদিত হয়ে সংবিধান সংশোধনের পথ উন্মুক্ত হবে—এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (১০ জানুয়ারি) ‘জুলাই অভ্যুত্থান: আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদের ৮৬টি বিষয়ে ঐকমত্য হলেও কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে একমত হওয়া ৪৮টি বিষয় সরাসরি সংবিধান সংশোধনসংশ্লিষ্ট হওয়ায় সেগুলো গণভোটে উপস্থাপন করা হবে।
ড. বদিউল আলম বলেন, কেবল সংস্কার বাস্তবায়ন করলেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। এর জন্য প্রয়োজন গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন। ‘রাজনীতি এখন আদর্শের জায়গা ছেড়ে অর্থ, পেশিশক্তি ও সহিংসতার দখলে চলে গেছে,’—বলেন তিনি।
তিনি আরও বলেন, রাজনীতির ব্যবসায়ীকরণের ফলে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিগুলো আদর্শিক প্রতিপক্ষ না হয়ে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। কালো টাকা, সন্ত্রাস ও সহিংসতা রাজনৈতিক ভাষায় রূপ নিয়েছে। ক্ষমতাসীনদের দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার সমাজকে গভীরভাবে বিভাজিত করেছে। ‘টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন একান্ত জরুরি,’—যোগ করেন তিনি।
সংলাপে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ভোট ও গণভোট নিয়ে সুজনের আয়োজন সময়োপযোগী ও গঠনমূলক।’ তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে এবং আসন্ন নির্বাচন হবে সংঘাতমুক্ত ও গ্রহণযোগ্য। জুলাই সনদের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে বিএনপি সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় সমস্যা হলো দুর্বৃত্তায়ন ও কালো টাকার প্রভাব। বিএনপি রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন।’
খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, জুলাই সনদ বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা ইতোমধ্যে প্রচার শুরু করেছেন। তিনি আঞ্চলিক বৈষম্য নিরসন, নির্বাচনী ব্যয়সীমা কমানো এবং নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এদিকে খুলনা-৩ আসনে জামায়াতের প্রার্থী মাহফুজ রহমান বলেন, ‘জুলাই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা সৃষ্টি করেছে। এই জাতি আর গুম, খুন, বৈষম্য ও বঞ্চনা চায় না।’ তিনি বলেন, দৃশ্যমান বিচার, কার্যকর সংস্কার ও সমান নির্বাচনী মাঠ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
সংলাপে বক্তারা বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হবে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সব অন্তরায় কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
জেটিভি নিউজ বাংলা, আর/ জেড/ জ
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























