ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা ০৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩:৩২ পিএম। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ অনুসরণ করে ২০২৫–২৬ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা–২০২৫ অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd)–এ প্রদর্শিত “Online MPO Application” শিরোনামের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তির জন্য সরাসরি, ই-মেইল কিংবা হার্ডকপির মাধ্যমে কোনও আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন এমপিও অ্যাপলিকেশন শিরোনামে সংযুক্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে। এ বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল প্রক্রিয়ায় এমপিওভুক্তি কার্যক্রম বাস্তবায়নের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। জেটিভি নিউজ বাংলা / আর /জেড/ জ

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান

আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬