ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা সুরভীর জামিন, রিমান্ড আদেশ ঘিরে আদালতপাড়ায় বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা সুরভীর জামিন, রিমান্ড আদেশ ঘিরে আদালতপাড়ায় বিক্ষোভ গাজীপুর প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা ৫ জুলাই ২০২৬ ইংরেজি, ৯:১১ পিএম। চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। তবে ওই আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পরপরই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিমান্ড আদেশের প্রতিবাদে ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা আদালতপাড়ায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সুরভীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুমকি দেন। বিক্ষোভকারীরা এজলাসের ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে আদালত এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এরপর সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তাহরিমা জান্নাত সুরভীর জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান। জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি সেলিম মিয়ার মেয়ে। এদিকে, গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় ক্ষোভ প্রকাশ করে সুরভী বলেন, “তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো ধরনের তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।” রিমান্ড ও জামিনকে কেন্দ্র করে দিনভর গাজীপুর আদালতপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা সুরভীর জামিন, রিমান্ড আদেশ ঘিরে আদালতপাড়ায় বিক্ষোভ

আপডেট সময় ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬