ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন জেটিভি নিউজ বাংলা, চট্টগ্রাম, ৩ জানুয়ারি ২০২৬,১০:২৪ এএম   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলার তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৫ জন প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে ১৩২টি মামলা বিচারাধীন রয়েছে। অতীতে এসব প্রার্থীর বিরুদ্ধে মোট ৩৭১টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ২১৪টি মামলা থেকে তারা খালাস বা অব্যাহতি পেয়েছেন। বাকি কিছু মামলা স্থগিত রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ১৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ছয় জন প্রার্থীর বিরুদ্ধে ২২টি মামলা বিচারাধীন রয়েছে। অতীতে এই ছয় জনের বিরুদ্ধে মোট ২০৪টি মামলা দায়ের করা হলেও অধিকাংশ মামলা থেকে তারা খালাস বা অব্যাহতি পেয়েছেন। বাকি আট জন প্রার্থীর বিরুদ্ধে কোনও মামলার তথ্য পাওয়া যায়নি। বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলা ছিল চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে মোট ১৩২টি মামলা থাকলেও ৫২টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। বর্তমানে ৮০টি মামলা বিচারাধীন, যার বেশিরভাগই ব্যাংক ঋণ সংক্রান্ত। জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলা ছিল চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে অতীতে ৮০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৭১টি মামলা থেকে তিনি খালাস, অব্যাহতি বা প্রত্যাহারের সুবিধা পেলেও বর্তমানে নয়টি মামলা বিচারাধীন রয়েছে। হলফনামা বিশ্লেষণে আরও দেখা গেছে, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মোস্তফা কামাল পাশার বিরুদ্ধে কোনও মামলা নেই। জামায়াতেরও একাধিক প্রার্থী রয়েছেন, যাদের বিরুদ্ধে কোনও মামলার তথ্য পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রার্থীদের হলফনামায় বিদ্যমান ও অতীতের সব মামলার তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। কমিশনে জমা দেওয়া এসব হলফনামা যাচাই করেই মামলার এই চিত্র উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়টি আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন

আপডেট সময় ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬