ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
জামায়াত থাকলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে ‘স্বস্তি বোধ করবে না’—ডা. শফিকুর রহমান
-
Reporter Name - আপডেট সময় ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- ১২০ বার পড়া হয়েছে
জামায়াত থাকলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে ‘স্বস্তি বোধ করবে না’—ডা. শফিকুর রহমান
জেটিভি নিউজ বাংলা, আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৮: ৪৯ পিএম।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারে যদি জামায়াতে ইসলামী অংশ নেয় এবং সে সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্বে বহাল থাকেন, তাহলে বিষয়টি নিয়ে তারা ‘স্বস্তি বোধ করবে না’।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জামায়াতের আমির। সাক্ষাৎকারটি আজ বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হয়।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব গ্রহণ করেছেন। সে কারণে ভবিষ্যতে একটি সম্ভাব্য ঐক্য সরকারের সঙ্গে তার অবস্থান জামায়াতের জন্য স্বস্তিকর নাও হতে পারে।
এ বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিক্রিয়া জানতে টেলিফোনে যোগাযোগ করে রয়টার্স। তবে ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপতি। তিনি শুধু বলেন, “আমি আর বিষয়টি জটিল করতে চাই না।”
উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের আমলে ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তবে দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান শেখ হাসিনার ভারত গমন, আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকার বিষয়েও কথা বলেন।
এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছিলেন, আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।
সূত্র রয়টার্স
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























