ঢাকা
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
দীর্ঘদিনের ঝামেলা কমাতে জিমেইল ঠিকানা বদলের সুযোগ আনছে গুগল
-
Reporter Name - আপডেট সময় ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ১১১ বার পড়া হয়েছে
দীর্ঘদিনের ঝামেলা কমাতে জিমেইল ঠিকানা বদলের সুযোগ আনছে গুগল
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১১:৩১ এএম।
পুরোনো ঠিকানা থাকবে অ্যালিয়াস হিসেবে, ডেটা হারানোর ঝুঁকি নেই
অনেকেই কৈশোর বয়সে তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করে চলেছেন। সময়ের সঙ্গে নাম, পেশা বা রুচি বদলালেও সেই পুরোনো ইমেইল ঠিকানাই রয়ে গেছে। অনেক ক্ষেত্রে যা পেশাগত জীবনে বিব্রতকর হয়ে ওঠে। এ সমস্যা কমাতে নতুন সুবিধা আনছে গুগল।
গুগল ধাপে ধাপে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে বিষয়টি প্রকাশ করা হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হলেও গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
তবে এটি পুরোপুরি পুরোনো ঠিকানা মুছে দেওয়ার সুযোগ নয়। মূলত একটি নতুন জিমেইল ঠিকানা যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে। ফলে পুরোনো ঠিকানায় পাঠানো ইমেইলও নতুন ঠিকানার ইনবক্সেই পৌঁছাবে।
নতুন ঠিকানাটি হবে ব্যবহারকারীর প্রধান ঠিকানা। তবে পুরোনো ঠিকানা ব্যবহার করেও অ্যাকাউন্টে লগইন করা যাবে। ইমেইল, ছবি, ডকুমেন্টসহ সব ডেটা আগের মতোই সংরক্ষিত থাকবে। কোনো তথ্য হারানোর আশঙ্কা নেই।
এই সুবিধার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এক বছরে একবারের বেশি জিমেইল ঠিকানা পরিবর্তন করা যাবে না। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা যুক্ত করা যাবে। এর বেশি পরিবর্তনের সুযোগ থাকবে না।
চাইলেই ব্যবহারকারী আবার পুরোনো জিমেইল ঠিকানায় ফিরে যেতে পারবেন। সে ক্ষেত্রেও কোনো ডেটা ক্ষতিগ্রস্ত হবে না। তবে গুগল জানিয়েছে, কিছু ক্ষেত্রে ক্রোমওএস ব্যবহারে সেটিংস–সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই ঠিকানা পরিবর্তনের আগে প্রয়োজনীয় ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষ করে যারা অল্প বয়সে কার্টুন, গেম বা পছন্দের চরিত্রের নামে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এই ফিচার বড় স্বস্তির খবর। সময়ের সঙ্গে পেশাগত জীবনে মানানসই ঠিকানা ব্যবহারের সুযোগ পাবেন তারাও। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও এই সুবিধা থেকে উপকৃত হবেন।
তবে এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার গুগল সাপোর্ট পেজেও এ বিষয়ে কোনো তথ্য নেই। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হবে এবং সময়ের সঙ্গে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।
এ বিষয়ে গুগল আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ডিজিটাল পরিচয় বদলানোর এই সুযোগকে সময়োপযোগী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কবে নাগাদ সবাই এই সুবিধা পাবেন, তা এখনো স্পষ্ট নয়।
জিমেইল, জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















