ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
ভোলায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
-
Reporter Name - আপডেট সময় ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ১০৬ বার পড়া হয়েছে
📰 ভোলায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৮:৪১ পিএম।
ভোলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. মিজান, রিয়াজ উদ্দিন ও আজমিরী আমরিন। মিজান ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজান ও আজমিরী আমরিন লালমোহন উপজেলার বাসিন্দা। তবে রিয়াজ উদ্দিনের ঠিকানা এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লালমোহন উপজেলা থেকে চালকসহ ছয় জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে ভোলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অটোরিকশার চালকসহ চার জনকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অপর তিন জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার জানান, ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















