ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে জাবি ভর্তি পরীক্ষা
-
Reporter Name - আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ১৭৫ বার পড়া হয়েছে
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে জাবি ভর্তি পরীক্ষা
জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার | ঢাকা
২৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৭:১৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেওয়া হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন বিভাগ ও কোন কোন বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ার আওতায় আসবে, তা নির্ধারণে শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, “চলতি শিক্ষাবর্ষে সময় স্বল্পতার কারণে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। তবে আমরা আশাবাদী, আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিভাগীয় শহরগুলোতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২১ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org–এ পাওয়া যাবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















