ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

টিএফআই সেলে গুম-নির্যাতন মামলা অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ২৩ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক ফাইল ছবি   টিএফআই সেলে গুম-নির্যাতন মামলা অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল)-এ গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার, ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২১ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে গ্রেফতার ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। হাজির হওয়া কর্মকর্তারা হলেন— র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র‍্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম। শুনানিকালে তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান ও মো. মশিউর রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী আদেশের জন্য সময় চেয়ে আবেদন করেন। তবে আসামিপক্ষের এই আবেদনের তীব্র বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বিচারকাজ বিলম্ব করতেই আসামিপক্ষ এমন আবেদন করছে। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল দুই দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর আদেশের দিন নির্ধারণ করেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৭ জন। পলাতক আসামিরা হলেন— শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম। এর আগে গত ১৪ ডিসেম্বর গ্রেফতার আসামিদের পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নিয়ে পৃথক পৃথক যুক্তিতে তাদের অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম টিএফআই সেলে গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের কেউ কেউ ভাগ্যক্রমে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও অনেককে দীর্ঘ সাত থেকে আট বছর অজ্ঞাত স্থানে আটকে রাখার পর ফেলে দেওয়া হতো। উল্লেখ্য, গত ৮ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নিয়ে ট্রাইব্যুনাল ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

টিএফআই সেলে গুম-নির্যাতন মামলা অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ২৩ ডিসেম্বর

আপডেট সময় ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫